বিশ্ব

যে কোনো সময় করোনার দ্বিতীয় ঝড়: বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

যেসব দেশে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার হার নিম্নমুখী হওয়া শুরু করেছে, সেসব দেশে শিগগিরই দ্বিতীয়বার প্রকোপ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ডাব্লিউএইচও।

সোমবার সংস্থাটির হেলথ ইমার্জেন্সিজ প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান এক ভার্চুয়াল ব্রিফিংয়ে দ্বিতীয় পর্যায়ের প্রাদুর্ভাবের আশঙ্কার কথা জানিয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবারের সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও-এর বিশেষজ্ঞ ড. মাইক রায়ান বলেন, এই মুহূর্তে আমরা বিশ্বজুড়ে প্রথম প্রাদুর্ভাবের মাঝামাঝি পর্যায়ে রয়েছি। বিশ্বে সামগ্রিকভাবে করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করলেও এখনও বেশ কয়েকটি দেশে আক্রান্তের সংখ্যা মারাত্মকভাবে বাড়ছে।

তিনি আরো বলেন, আমরা এখনও এমন পর্যায়ে রয়েছি যেখান থেকে রোগটি আরও বাড়তে পারে। তিনি বলেন, আমাদের এই সত্যও স্বীকার করতে হবে যে যেকোনও মুহূর্তে সংক্রমণ বিস্তৃত হতে পারে। রোগটি খানিক কমতে শুরু করেছে ঠিকই, তবে সেখান থেকে আমরা এখনই কোনও অনুমান দাঁড় করাতে পারি না। আর যেভাবে এটি কমছে তাতে কয়েক মাসের মধ্যে আমাদের দ্বিতীয় পর্যায়ের প্রাদুর্ভাবের প্রস্তুতি নিতে হবে। আর এভাবেই হয়তো দ্বিতীয় প্রাদুর্ভাবের চূড়ান্ত পর্যায়ের পৌঁছাতে হবে।’

ড. রায়ান সতর্ক করেছেন, দ্বিতীয় প্রাদুর্ভাব বা এর চূড়ান্ত পর্যায় স্বাভাবিক ইনফ্লুয়েঞ্জা মৌসুমের মধ্যে আসতে পারে। আর তা হলে রোগটি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে।

Related Articles

Leave a Reply

Back to top button