স্পোর্টেইনমেন্ট

নাম না, বল দেখে খেলার চেষ্টা করেছি: জয়

বিদেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেই ২২৮ বলে ৭৮ রানের ইনিংসে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন মাহমুদুল হাসান জয়।

ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। ম্যাচটায় দুই ইনিংস মিলে করেছিলেন মাত্র ৬ রান। অভিষেকটা একেবারেই সাদামাটা হলেও তার উল্টো চিত্র নিউজিল্যান্ড সফরে। নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েছেন ১০৪ রানের জুটি।

সোমবার তৃতীয় দিনের খেলা শেষে নিজের ব্যাটিং সম্পর্কে কথা বলেছেন জয়। জানিয়েছেন, ‘নিউজিল্যান্ড দলের পেস বোলিং আক্রমণ বিশ্বসেরা। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল। আমি এক্ষেত্রে আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। ওদের বোলারদের নাম দেখে না খেলে, বল দেখে খেলার চেষ্টা করেছি।’

৭৮ রান করতে জয় খেলেন ২৮৮টি বল। যা দেশের বাইরে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডও। এ ছাড়া নিউজিল্যান্ডের মাটিতে এক ইনিংসের দুইশর বেশি বল খেলা প্রথম ওপেনারও জয়।

দীর্ঘক্ষণ ধরে টিকে থাকা নিয়ে জয় বলেছেন, ‘আমার পরিকল্পনা ছিল রানের দিকে না গিয়ে বেশি বেশি বল খেলার। আমি বেশি বল খেলতে পারলে রান এমনিতেই আসবে। আমার সঙ্গী যারা ছিল সাদমান ভাই, শান্ত ভাই, মুমিনুল ভাই… সবাই একই কথা বলেছে। এটাই ছিল উইকেটে শান্ত থাকার কারণ।’

Related Articles

Leave a Reply

Back to top button