অন্য খবর

যেখানে আছো ভালো থেকো: শাবনূর

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাবনূর লিখেছেন,‘অমর নায়ক সালমান শাহ’র ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা। প্রিয় নায়ক যেখানে আছো, ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক- আমিন।’

১৯৯৪ সালে মৌসুমীর সঙ্গে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে হাতেখড়ি সালমানের। তবে তার বেশিরভাগ ছবির নায়িকা ছিলেন চিত্রনায়িকা শাবনূর।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সালমান শাহ’র ক্যারিয়ার স্বল্প দৈর্ঘ্যের। ৩ বছর ৫ মাস ১২ দিনের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। এই অল্প সময়েই অভিনয় আর স্টাইলে কাঁপিয়েছেন দেশ। তার ২৭টি সিনেমার ১৪টির নায়িকা ছিলেন শাবনূর।

সালমান-শাবনূরের প্রেম নিয়েও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তবে শাবনূর প্রকাশ্যে তা কোনোদিন স্বীকার করেননি। বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখান থেকেই সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন এ নায়িকা।

Related Articles

Leave a Reply

Back to top button