৯ মাস আটকে রেখে নায়ককে যৌন নির্যাতন: অভিযুক্ত নারীসহ আটক ৫

চলচ্চিত্র নায়ক অনিক রহমান অভিকে নয় মাস আটকে রেখে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-এর কাছে লিখিত অভিযোগ জানানো হলে, র্যাব মঙ্গলবার (০৪ জানুয়ারি) গাজীপুরের নগরীর ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে অভিসহ ২০ জনকে উদ্ধার করে।
সেসঙ্গে প্রতিষ্ঠানটির মালিক ফিরোজা নাজনীনসহ পাঁচজনকে আটক করে র্যাব।
এ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে বলেন, ‘চিত্রনায়ক অনিক রহমান অভি মাদকাসক্ত না হওয়া সত্ত্বেও দীর্ঘ ৯ মাস শিকল দিয়ে বেঁধে রেখে শারীরিক যৌন নির্যাতন চালাতেন ওই প্রতিষ্ঠানের মালিক এক নারী। বিষয়টি গোপন সূত্রের ভিত্তিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অভিযোগের প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে সেখানে চিত্রনায়ক অভি’সহ আর ২০ জনকে উদ্ধার করেছে। সেখানে জানানো হয়েছে, সেই প্রতিষ্ঠানের মালিক পক্ষের লোকজন অভিযান পরিচালনার সময় মাদকাসক্ত ছিলেন!’
এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, অভিযানের পর কেন্দ্রটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলগালা করে দেয়া হয়েছে।



