ভূরাজনীতি

দুর্নীতিবাজদের নির্মূল করে ত্যাগীদের সুযোগ দিতে হবে: কাদের

দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৬ ডিসেম্বর) সদ্য প্রয়াত ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের স্মরণসভায় তিনি এ কথা বলেন। স্মরণসভায় নিজ বাসভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

ওবায়দুর কাদের বলেন, ‘বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন। এদেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ। কিন্তু বাদল রায় প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই।

বাদল রায় তার খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মনে প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন।

তিনি আরও বলেন, ‘তরুণদের খেলাধুলায় সুযোগ করে দিতে হবে। না হলে তারা মাদকসহ সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে।’

ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন , ‘কেউ কেউ ব্যাক্তিস্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন। এ থেকে বের হয়ে আসতে হবে। ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button