মোদির মন্ত্রিসভায় রদবদল, শপথ নিলেন ৪৩ মন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার মন্ত্রিসভায় রদবদল এনেছেন। খবর এনডিটিভির।
বুধবার সন্ধ্যায় শপথ নিয়েছেন ভারতের নতুন ৪৩ জন মন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে তাদের শপথ পড়ানো হয়। এদের মধ্যে নতুন মুখ রয়েছেন ৩৬ জন। অন্যরা পদোন্নতি পায়েছেন। বাদ পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, রবিশঙ্কর প্রসাদের মতো নেতারা।
রদবদলকে কেন্দ্র করে এর আগে স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেন।
নতুন মন্ত্রী হওয়াদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের চার সাংসদ। এরা হলেন সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর।
এছাড়া শপথ নেয়া অন্য মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন: নারায়ণ রানে, সর্বানন্দ সোনোওয়াল, ডা. বীরেন্দ্র কুমার, জয়শ্রী দত্ত এম সিন্দিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বিশ্বনাও, পশুপতি পরস, কিরেন রিজিজু, রাজকুমার সিং, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাভিয়া, ভুপেন্দ্র যাদব, পুরুষোত্তম রুপালা, জি. কিশান রেড্ডি, আওরং শিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, ডা. সত্যপাল সিং বাগাল, রাজিব চন্দ্র শেখর, শুভ্রা কারান্দলাজি, ভানু প্রতাপ সিং ভর্মা, দর্শনা ভিকরম জার্ডোশ, মিনাক্ষী লিখি, অন্নপূর্ণা দেবি, এ. নারায়ণ স্বামী, কুশাল কিশোর, অজয় ভাট, বি. এল. ভার্মা, অজয় কুমার, চৌহান দেবুসিং, কাপিল মেরসাওয়ার পাতিল, প্রতিমা ভৌমিক, ডা. সুবাস সরকার, ডা. ভগবতী কিশোর কারাদ, ডা. রাজকুমার রঞ্জন সিং, ডা. ভারতি প্রবীণ পাবর, বিশ্বওয়ার টিডু, শান্তানু ঠাকুর, ডা. মুঞ্জাপারা মাহেন্দ্রভাই, ডা. এল. মুরুগান।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, মোদির নতুন মন্ত্রিসভা হয়েছে ধর্ম, বর্ণ, গোত্র, অঞ্চল, অভিজ্ঞতা ও দক্ষতায় ভারসাম্যের ভিত্তিতে।
নয়টি রাজ্য থেকে উঠে আসা ১১ জন নারী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভা সংস্কারের উদ্যোগ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



