বাংলাদেশ

মোংলা বন্দর ব্যবহার করতে চায় নেপাল

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা। নিজেদের অর্থনৈতিক উন্নয়নের বন্দরটি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশি দেশ নেপাল।

বুধবার (৮ সেপ্টেম্বর) নেপালের একটি প্রতিনিধি দল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। এ সময় বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যের অংশীদার হয়ে বন্দরটি ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেন তারা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল মোংলা বন্দরে আসেন।

এর আগে, ২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি করেছিল। ওই চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক সফরে এল নেপাল।

Related Articles

Leave a Reply

Back to top button