বিশ্ব

মেয়রসহ ৫০০ কর্মচারীর বিনা বেতনে ছুটি

করোনাকালে বাজেট সঙ্কটে পড়েছে নিউ ইয়র্ক সিটি। আর সে সঙ্কট কাটাতে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন মেয়র বিল ডি ব্লাসিও।

প্রায় ৫০০ কর্মচারীকে তিনি বিনা বেতনে এক সপ্তাহ ছুটি কাটানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি নিজেও বিনা বেতনে ছুটি কাটাবেন।

তবে এই ছুটি সবাইকে এক সঙ্গে দেওয়া হবে না। অক্টোবর থেকে ২০২১ সালের মার্চের মধ্যে যে কোনো এক সপ্তাহ ছুটি কাটালেই হবে। বুধবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মহামারি করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক অচলাবস্থা চলতে থাকায় ৯ বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে নগর কর্তৃপক্ষ। এতে বার্ষিক বাজেটের ৭ বিলিয়ন ডলার কর্তন করতে হয়েছে।

মেয়র ডি ব্লাসিও বলেছেন, সবাই এক সপ্তাহ বিনা বেতনে ছুটি কাটালে ১ মিলিয়ন ডলার বাঁচবে। আমি হালকাভাবে এ সিদ্ধান্ত নিইনি। যারা ভুক্তভোগী হবেন তাদের এবং তাদের পরিবারের জন্য এ সিদ্ধান্ত কষ্টদায়ক। কিন্তু ইতিহাসের এই কঠিন মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত।

অর্থনৈতিক সঙ্গটের কারণে এ বছর মেয়রের অফিসের খরচও ১২ শতাংশ কমানো হচ্ছে। সূত্র: স্কাই নিউজ

Related Articles

Leave a Reply

Back to top button