উহানের ল্যাব থেকে করোনা এসেছে কিনা, খতিয়ে দেখা হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস চীনের উহানের গবেষণাগার থেকে এসেছে কি না, তা নিশ্চিত হতে মার্কিন প্রশাসন চেষ্টা করবে।
হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এ ব্যাপারে তিনি সতর্ক রয়েছেন। করোনা ভাইরাসের কারণে যে ভয়াবহ পরিস্থিতি ঘটেছে, তার পূর্ণাঙ্গ বিশ্লেষণে যাচ্ছি আমরা।’
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাপে তিনি বিষয়টি তুলবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘গবেষণাগার সম্পর্কে তাকে যা বলেছি, তা আমি আলোচনা করতে চাই না। এখন সেটার উপযুক্ত সময়ও না।’
এদিকে, মঙ্গলবার মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিল্লেই বলেন, ‘ভাইরাসটি সম্ভবত প্রাকৃতিকভাবেই এসেছে বলে আভাস দিয়েছেন গোয়েন্দারা। চীনের গবেষণাগার থেকে আসেনি।’
কিন্তু এ দুটির কোনো একটি ধারণার বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।



