স্পোর্টেইনমেন্ট

মেক্সিকোর ফুটবল মাঠে মারামারি, নিহত ১৭

মেক্সিকোর দুই ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে মারামারিতে নিহত হয়েছে অন্তত ১৭ জন।

শনিবার (৫ মার্চ) দেশটির ফুটবল মাঠে এ ঘঠনা ঘটে ।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।

খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসও।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে জড়ান দুই দলের সমর্থকরা। শুরুতে আটলাসের একটা ছোট্ট গ্রুপকে আক্রমণ করেন কোয়েটরাটোর সমর্থকরা। এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকে পড়ার পরও তারা প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করতে থাকেন।
মেক্সিকোর ফুটবল মাঠে মারামারি, নিহত ১৭

তাদের কারো কারো হাতে এই সময়ে ছুরিও দেখা গেছে। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা হাল ছেড়ে দেন। এরপর একে একে ১৭ জন নিহত হন।

এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, কঠোর শাস্তির মুখোমুখি হবে দায়ী ব্যক্তিদের।

Related Articles

Leave a Reply

Back to top button