স্পোর্টেইনমেন্ট

মুশফিকের পায়ে আঘাত, হাঁটুতে ছয় সেলাই

ফিটনেস ঠিক রাখতে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে শনিবার ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম।

৬ সেলাই করতে হয়েছে তার পায়ের চোটাক্রান্ত স্থানে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘আজ সকালে জিমে অনুশীলনের সময় পাঁয়ে চোট লাগে মুশফিকের।  হাসাপাতালে নিয়ে গেলে আঘাত পাওয়া স্থানে ৫ থেকে ৬ টা সেলাই দিয়েছেন চিকিৎসক। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।’

কবে নাগাদ চোট সারতে পারে মুশফিকের? বিসিবির এ চিকিৎসক বললেন, ৭ দিন পর আবার চেক আপ করা হবে। তখন নিশ্চিত হওয়া যাবে আসলে সুস্থ হতে কতদিন লাগবে তার।

এই মুহূর্তে মুশফিকের সামনে কোনো খেলা নেই। তবুও নিজের ফিটনেস নিয়ে সচেতন এই ক্রিকেটার।

সামনের মাসের ১০ অক্টোবর দেশে শুরু হবে জাতীয় লিগ। আশা করা হচ্ছে এর আগেই অবশ্য সুস্থ হয়ে ফিরবেন মিস্টার ডিপেন্ডেবল।

Related Articles

Leave a Reply

Back to top button