করোনায় ট্রাম্প ও দেশের মানুষ একই চিকিৎসা পেয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় যে চিকিৎসা পেয়েছেন এ দেশের মানুষও সেই চিকিৎসা পেয়েছেন বলে জানালেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় যে চিকিৎসা পেয়েছেন এ দেশের মানুষ ও সেই চিকিৎসা পেয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে টিকে আছে। দেশের মানুষ পদ্মা, মেঘনার ঢেউ দেখে অভ্যস্ত এ কারণে কোনো ঢেউকে দেশের মানুষ ভয় পায় না। করোনার দ্বিতীয় ঢেউ নিয়েও দেশের মানুষের কোনা শঙ্কা নেই বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে করোনা কালের ৭ মাসে করোনা মোকাবিলায় সরকার কি করছে তা তুলে ধরে মন্ত্রী বলেন, করোনা মহামারি থেকে শুরু করে সারা দেশে কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত মোট ১০৯ টি ল্যাবরেটরিতে পরীক্ষা হচ্ছে। প্রায় ৪ লাখ করোনা রোগী টেলিমেডিসেন সেবা নিয়েছে। আর স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নিয়েছেন ৪০ লাখ মানুষ।



