বাংলাদেশ

অভিযোগের সাড়ে ৪ শতাংশ অনুসন্ধানের জন্য নিতে পেরেছে দুদক

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসা মোট অভিযোগ থেকে মাত্র সাড়ে চার শতাংশ অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে। দুদকের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দুদকের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া তথ্যে জানা গেছে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কমিশনে ১৮ হাজার ১৯টি অভিযোগ জমা পড়েছে। এগুলো যাচাই-বাছাই করে ৮৪০টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করেছে কমিশন। যা মোট জমা হওয়া অভিযোগের ৪ দশমিক ৬৬ শতাংশ।

অন্যদিকে, দুদকে আসা অভিযোগের বিষয়ে সরাসরি অনুসন্ধান না করে বা অনুসন্ধানের প্রয়োজনীয়তা মনে না করায় ৩ হাজার ৬০টি অভিযোগের ক্ষেত্রে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। যা মোট অভিযোগের ১৭ শতাংশ। এছাড়া বিভিন্ন কারণে কমিশন অনুসন্ধান করতে পারেনি বা অনুসন্ধানের প্রয়োজন মনে করেনি ১৪ হাজার ১১৯টি অভিযোগ যা মোট অভিযোগের ৭৮ শতাংশ।

Related Articles

Leave a Reply

Back to top button