বাংলাদেশ

তথ্য প্রযুক্তির সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ সহজ হবে

‘বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা ভোক্তা হিসেবে নিজে সচেতন হওয়ার পাশাপাশি যদি তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তা সর্বসাধারণের মাঝে প্রচার করেন,  তাহলে ভোক্তা-অধিকার আইন বাস্তবায়ন অনেক সহজ হয়ে যাবে।’ এমন মন্তব্য করেছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. সফিকুজ্জামান।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে একটি বেসরকারি  বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ বিষয়ক একটি সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভোক্তা-অধিকারের মূল লক্ষ্যই হচ্ছে নাগরিকদের ভোক্তা-অধিকার নিশ্চিত করা।’
এসময় সফিকুজ্জামান, সেমিনারে উপস্থিত সবার সামনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও প্রদান করেন।
ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button