বাংলাদেশবিশ্ব

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বর্তমানে বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা। এমন অবস্থায় সেদেশে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এ খবর দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর–আইএসপিআর।

সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাজনৈতিক অস্থিরতা থাকলেও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীসহ সকল জাতিসংঘ শান্তিরক্ষীরা বর্তমানে নিরাপদে রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button