অন্য খবর

মানহানির মামলার প্রতিবেদনে শমী কায়সারের অব্যাহতি

সাংবাদিকদের ‘চোর’ সম্বোধন করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা ১০০ কোটি টাকার মানহানি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সাক্ষী খুঁজে না পাওয়ায় এই মামলার প্রতিবেদনে অভিনেত্রীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক লুত্ফর রহমান। আগামী ৪ মার্চ প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন আদালত।

২০১৯ সালের ২৫ নভেম্বর বাদী স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান পুলিশের দেওয়া প্রতিবেদনের ওপর নারাজি দেন। শুনানি শেষে আদালত মামলাটি পুনঃ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। ওই বছরের ৩০ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে নুজহাতুল হাসান বাদী হয়ে শমী কায়সারের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন।

Related Articles

Leave a Reply

Back to top button