স্পোর্টেইনমেন্ট

আজ সিরিজ জয়ের পালা বাংলাদেশের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারায় বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে টিম টাইগারস। এ ম্যাচটি জিততে পারলে বিদেশের মাটিতে আরও একটি সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের।

রবিবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টায়) হারারে স্পোটিং ক্লাবে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে আছেন তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন/নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম/মোস্তাফিজুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button