বাংলাদেশ

মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন: শিক্ষক গ্রেফতার

মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হয়েছে পাবনার ঈশ্বরদীতে।

রবিবার (১১ অক্টোবর), মোবারক হোসেন (১১) নামে শিশুকে নির্যাতনের মামলার অভিযুক্ত আসামি শিক্ষক পিয়ারুল ইসলামকে গ্রেফতার করে, আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া বুড়া দেওয়ান নূরানী হাফিজিয়া মাদ্রাসায় নূরানী বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেনকে (১১) তিন দিন লোহার শিকল দিয়ে বেঁধে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায় শিক্ষক পিয়ারুল ইসলামের বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশুটির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষক পিয়ারুল ইসলামকে আসামি করে শনিবার (১০ অক্টোবর) বিকালে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ হেফাজতে থাকা শিক্ষক পিয়ারুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button