ফলোআপ

মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ

ফারজানা আফরিন:

শিক্ষা জীবনের বিভিন্ন স্তরে শিক্ষার্থীর তথ্য সংক্রান্ত ফরম (এসআইএফ) সংশোধনের মাধ্যমে ‘বাবা’ অথবা ‘মা’ অথবা ‘আইনগত অভিভাবক’ এর নাম যুক্ত করার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বুধবার (৩০ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ১৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন।

এ রায়ের ফলে তিনজনের যে কোন একজনের নাম দিয়ে শিক্ষার্থীর ফরম পূরণ করা যাবে। প্রকাশিত রায়ে ফরম সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সব শিক্ষাবোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বছরের শুরুতে গত ২৪ জানুয়ারি এ সংক্রান্ত রায় দেন হাইকোর্ট। আজ সেটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়।

মাধ্যমিক পর্যায়ে বাবার নাম না দিয়ে মায়ের নাম দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণের সুযোগ নিয়ে ১৪ বছর আগে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রিটকারী আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা বলেন, এই রায়ের ফলে মায়ের অধিকার আংশিক প্রতিষ্ঠিত হয়েছে। আর মা-বাবার পরিচয়হীন যেকোনো শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button