বাংলাদেশ

গুলশানে তরুণীর লাশ উদ্ধার: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় কারও অপরাধ থেকে থাকলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

বুধবার (২৮ এপ্রিল) মন্ত্রী তার সরকারি বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছু আইন অনুযায়ী চলবে। অপরাধী যেই হোক, তাকে আইনের মুখোমুখি হতে হবে। বিচারের মুখোমুখি হতে হবে। এটি তদন্তাধীন রয়েছে। সেই তদন্তের পরই আমরা বলতে পারবো।

গুলশানের একটি ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় কলেজ পড়ুয়া এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে সোমবার রাতেই গুলশান থানায় মামলা করেন তান বোন। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button