বাংলাদেশ

মঙ্গল শোভাযাত্রার সময়সূচিতে পরিবর্তন

‘আমরা তো তিমির বিনাশী’ প্রতিপাদ্য নিয়ে বাংলা ১৪৩১ সালকে বরণের প্রস্তুতি নিচ্ছে ঢাবির চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থীরা।

এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজন করা মঙ্গল শোভাযাত্রা শুরুর সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন।

আগামীকাল রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টার পরিবর্তে ৯টা ১৫ থেকে শুরু হবে এ শোভাযাত্রা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য ড এ এস এম মাকসুদ কামাল। এছাড়া এদিন আইনশৃঙ্খলা রক্ষায় রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।

আজ শনিবার (১৩ এপ্রিল) চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মাকসুদ কামাল এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, আমরা আগামীকাল বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। আশা করছি, বিগত বছরের তুলনায় এ বছরও ভালো কাটবে। এবারের উপজীব্য বিষয় হলো ‘অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া’। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ দিবসটি উদযাপন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, আগামীকাল সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। যাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশু পার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

উপাচার্য বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও আর্চওয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রকম ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা যাবে না। এছাড়া ইভটিজিং প্রতিরোধ পুলিশ প্রশাসন ও প্রক্টোরিয়াল টিম প্রস্তুত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button