বাংলাদেশভূরাজনীতি

স্বাস্থ্যবিধি মেনে চলুন; আতঙ্কিত হলে করোনাভাইরাসের সমাধান হবেনা: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ হাছান মাহমুদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করতে হলে আমাদের সবার স্বাস্থ্যবিধি সতর্ক ভাবে মেনে চলতে হবে। তাহলে আমরা দ্রুতই করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাব। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না। গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে।

বুধবার (২৬ মার্চ) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন ইলেকট্রিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের হাতে মাস্ক ও হেক্সিসল তুলে দেন তথ্যমন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রতিরোধক উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

এনটিভি, এটিএন নিউজ, বিডি নিউজ টুয়েন্টিফোর, বিডিসমাচার, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে এসময় করোনা ভাইরাস প্রতিরোধক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button