স্পোর্টেইনমেন্ট

ভারতকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল দক্ষিণ আফ্রিকা।

রোববার (৩০ অক্টোবর) পার্থে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে ভারত।

জবাবে রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া শিকার করেন অর্শদীপ সিং। কুইন্টন ডি কক ১ আর রাইলি রুশো ফেরেন রানের খাতা খোলার আগেই।

এরপর ১৫ বলে ১০ রানের ধীর ইনিংস খেলে দলকে আরও অস্বস্তিতে ফেলে যান অধিনায়ক টেম্বা বাভুমা। ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন ডেভিড মিলার আর এইডেন মার্করাম। ৬০ বলে ৭৬ রানের জুটিতে ম্যাচ তারাই প্রায় বের করে নিয়ে আসেন। ফিফটি করে মার্করাম (৪১ বলে ৫২) দলীয় ১০০ রানের মাথায় আউট হন।

তবে ডেভিড মিলার ৪০ বলে হাফসেঞ্চুরি তুলে একদম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। দুই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেছেন তিনিই। ৪৬ বলে গড়া তার ৫৯ রানের ইনিংসে ছিল ৪ বাউন্ডারি আর ৩ ছক্কার মার।

এই জয়ে গ্রুপ ‘বি’তে সেমিফাইনালে যাওয়ার লড়াইটা আরও জমিয়ে তুলল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল বাভুমার দল। চার পয়েন্ট করে আছে বাংলাদেশ ও ভারতের।

 

Related Articles

Leave a Reply

Back to top button