বিশ্ব

ভি.মুরালিধরনকে শাহরিয়ার আলমের টেলিফোন

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরালিধরনকে টেলিফোন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

টেলিফোনে ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় হতাহতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

শনিবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরালিধরন টুইটার বার্তায় জানান, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টেলিফোনে কেরালায় বিমান দুর্ঘটনায় হতাহতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে এই সৌজন্যতায় দুই দেশের মধ্যে বন্ধনের প্রকাশ বলে মুরালিধরন মন্তব্য করেন।

এর আগে ৭ আগস্ট ভারতের কেরালায় এক বিমান দুর্ঘটনায় পাইলটসহ মৃত্যু ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১২৩ জন।

Related Articles

Leave a Reply

Back to top button