স্পোর্টেইনমেন্ট

আবারও টি-টোয়েন্টির শীর্ষে সাকিব

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আবারও নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত সপ্তাহে র‌্যাংকিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। এশিয়া কাপে তার বাজে পারফরম্যান্সের কারণেই শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব।

এশিয়া কাপে আহামরি কোন পারফরম্যান্স ছিলো না সাকিবের। তবে নবীর বাজে ফর্মের কারণেই শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব। ২৪৮ রেটিং নিয়ে শীর্ষে সাকিব, মাত্র ২ পয়েন্টে পিছিয়ে ২৪৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন নবী।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ৫ ম্যাচে ৪ ইনিংসে ব্যাট হাতে মাত্র ১৬ রান করেন নবি। আর বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্স তার ৬ রেটিং পয়েন্ট কমেছে।

Related Articles

Leave a Reply

Back to top button