বাংলাদেশবিশ্ব

ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চালু ২৯ অক্টোবর

আগামী ২৯ অক্টোবর, ঢাকা-দিল্লি ফ্লাইট রুটে চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। আর ঢাকা-কলকাতা ও ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু করবে ১৫ নভেম্বর।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রীরা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিমান সেলস সেন্টার ও ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।

এছাড়া তাহেরা খন্দকার আরো জানান, বিমানের (www.biman-airlines.com) ওয়েবসাইটে, কোভিড সংক্রান্ত শর্ত/নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button