বাংলাদেশ

অর্থবছর শেষ, তাই কিছু অফিস খোলা থাকবে সীমিত পরিসরে

করোনা প্রতিরোধে আগামী সোমবার থেকে সারাদেশে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকলেও জুন ক্লোজিং হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, অর্থবছর শেষ হচ্ছে, তাই অ্যাকাউন্ট সেকশন, এনবিআর রিলেটেড অফিসগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

পাশাপাশি জরুরি সেবায় কিছু মন্ত্রণালয় ও বিভাগের কিছু শাখায় কার্যক্রম চলবে বলে জানা গেছে।

সংক্রমণ রোধে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নেও কঠোরতা দেখাবে সরকার। লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সকল প্রকার যানবাহন চলাচলও বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী ছাড়া । শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।

Related Articles

Leave a Reply

Back to top button