বিশ্ব

ভারতীয় বিজ্ঞানীদের নয়া আবিষ্কার; মাটি ও মানবমূত্র দিয়ে চাঁদের দেশে বাড়ি

চাঁদের বুড়ির চরকা কাঁটার গল্প ছো্ট বেলায় শুনেননি, এমন মানুষ কম-ই আছে। আর তা শুনতে শুনতে চাঁদের দেশে বাড়ি বানানোর স্বপ্নও বুনেছেন অনেকেই। এছাড়া রূপকথার গল্পেও চাঁদের দেশের বাড়ি বানানো দেখেছেন নাটক সিনেমায়। কিন্তু এবার সেই স্বপ্ন সত্যি হওয়ার স্বপ্ন দেখছেন ভারত গবেষকরা।

ঠিক তাই ! চাঁদে বাড়ি বানানোর স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে! ভারতের গবেষকরা তেমন স্বপ্নই দেখছেন। তারা বলছেন, মানুষের মূত্র ও চাঁদের মাটি দিয়ে ইট তৈরি করে চাঁদের বুকে ঘর বানানো যাবে খুব কম খরচে।

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সের গবেষকরা এমন দাবি করেছেন।

ভারতের গবেষকরা বলছেন, চাঁদে বসে চাঁদের মাটি দিয়েই তারা ইট তৈরি করার প্রক্রিয়া বের করে ফেলেছেন। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, চাঁদের মাটির সঙ্গে মানুষের মূত্রে থাকা ইউরিয়া মেশানো হলে সেটি বিক্রিয়ার মাধ্যমে ইট জাতীয় উপাদানে পরিবর্তিত হতে পারে। পৃথিবীতে বাড়ি বানানোর জন্য যে সিমেন্ট ব্যবহৃত হয়, তার পরিবর্তে ‘গুয়ার গাম’ অর্থাৎ এক জাতীয় আঠা দিয়ে গাঁথা হবে সেই ইট। আর এভাবেই এবার চাঁদের জমিতে বাড়ি বানানো সম্ভব হবে।

সম্প্রতি ‘সিরামিকস ইন্টারন্যাশনাল’ এ প্রকাশিত দুটি গবেষণার অন্যতম লেখক তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অলোককুমার বলেন, এটা সত্যিই দারুণ উত্তেজনার। কারণ এখানে দুটি পৃথক ক্ষেত্র অর্থাৎ জীববিজ্ঞান এবং যান্ত্রিক কৌশলকে একসঙ্গে মিলিয়ে কাজ করা হবে।

এবার ভারতের বিজ্ঞানীরা বলছেন, তারা যে বুদ্ধি বের করেছেন, তাতে চাঁদের বাড়ি নির্মাণ অনেকটাই সহজ হয়ে যাবে। তাই এখন শুধু অপেক্ষার পালা।

Related Articles

Leave a Reply

Back to top button