ব্রুনাইয়ে মানব পাচারকারী চক্রের মূল হোতা হিমু অস্ত্রসহ গ্রেফতার

এনএসআই ও র্যাব-৩ এর যৌথ অভিযানে, ব্রুনাইয়ে মানব পাচারকারী চক্রের মূল হোতা শেখ আমিনুর রহমান হিমুকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার, আমিনুর রহমান হিমুকে রোড নং- ১৭ (পশ্চিম মাথা), ব্লক- ই ,বনানী থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৩।

এ সময় তার নিকট হতে ২টি লোডেড ম্যাগজিন, সর্বমোট ৫০ রাউন্ড তাজা গুলি এবং একটি পিস্তল উদ্ধার করা হয়।
ব্রুনাইয়ে মানব পাচারকারী চক্রের মূল হোতা শেখ আমিনুর রহমান হিমুকে দীর্ঘদিন যাবত এনএসআই নজরদারি করে আসছিল।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষদের ঠকিয়ে অবৈধ পন্থায় বিদেশে লোক পাঠানোর নামে তাদের প্রত্যেকের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন ।
এখন পর্যন্ত তিনি প্রায় ৪০০ লোককে অবৈধভাবে ব্রুনাইয়ে পাঠিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিদেশে গিয়ে চাকরি তো দূরে কথা, নির্যাতন আর ব্রুনাইয়ের জেলে সাজা খাটাই হতো হতভাগ্য মানুষগুলোর নিয়তি। তার এই অবৈধ কাজে সহায়তা করেছে অনেক নামীদামী লোকও।



