বাংলাদেশ

বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়ার চার্জ শুনানি আজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় চার্জ গঠন শুনানির জন্য আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) দিন ধার্য রয়েছে।

গেল ১৭ নভেম্বর কেরানীগঞ্জ কারাগারে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক রুহুল আমিন আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

বেগম জিয়া শারীরিকভাবে সুস্থ না থাকার কারণে আদালতে হাজির হতে না পারায় তাঁর আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে এর আগেও দফায় দফায় এ মামলার চার্জ শুনানি পেছানো হয়।

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এসআর ওসমানী, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কয়লাখনি ব্যবস্থাপনায় নিয়োজিত ঠিকাদার সুজু কোল মাইনিং গ্রুপ কনসোটিয়ামের পরিচালক মো. সিরাজুল ইসলাম ও হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক।

আলোচিত এ মামলার মোট আসামির সংখ্যা ছিল ১৬ জন।

Related Articles

Leave a Reply

Back to top button