স্পোর্টেইনমেন্ট

ব্যাঙ্গালুরুর নতুন অধিনায়ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরাট কোহলির জায়গায় নতুন অধিনায়ক হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

আইপিএলের গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে দারুণ পারফরম্যান্সে ছিলেন ফাফ।

তাই দুর্বেদান্ত ফর্মে থাকা ফাফকে মূলত অধিনায়ক করেই ৭ কোটিতে দলে নেয় ব্যাঙ্গালুরু।

ফাফ আইপিএলের বেশি সময়টাই কাটিয়েছেন চেন্নাইতে। ২০১২ থেকে ২০১৫ টানা চেন্নাইয়ের জার্সিতে খেলার পর মাঝে দু’বছর পুনে সুপারজায়ান্টসে খেলেছিলেন তিনি।

এরপর আবার ২০১৮-তে সিএসকেতে ফিরে যান। গত বছর পর্যন্ত সেখানেই খেলেছিলেন।

এবারের আরসিবিতে একেবারে নতুন ভূমিকায়, নতুন চ্যালেঞ্জ নিয়ে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

Related Articles

Leave a Reply

Back to top button