বিশ্ব

সৌদিতে রোজা শুরু মঙ্গলবার

আজ রোববার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি সৌদি আরবের আকাশে। আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।

রোববার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

খালিজ টাইমস বলছে, খালি চোখে চাঁদ দেখার জন্য রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

এদিকে, গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় এক ঘোষণায় জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল (মঙ্গলবার) দেশটিতে প্রথম রমজান পালিত হবে। রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button