ইকোবিজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড

প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের রেকর্ড করলো। মঙ্গলবার (২৩ জুন) এই রেকর্ড হয়।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। রফতানি আয় কমার পরও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় এই রেকর্ড হলো বলে জানান তারা।

রিজার্ভ আরও বেড়ে নতুন রেকর্ড তৈরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান। তিনি বলেন, আজ বুধবার দিন শেষে রিজার্ভের আরও বড় রেকর্ড হবে। রেমিট্যান্স বাড়ার কারণে এই রেকর্ড হতে যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে গত মে মাসে ১৫০ কোটি ৩০ লাখ (১ দশমিক ৫ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত এপ্রিল মাসের চেয়ে ৪১ কোটি ৬৬ লাখ ডলার বেশি। এছাড়া জুনের ২৪ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।

এর আগে গত ৩ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড ৩৪ বিলিয়ন ডলার উচ্চতায় ওঠে। আরও আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড ৩৩ বিলিয়ন ডলার উচ্চতায় ওঠে ২০১৭ সালের ২১ জুন। সেইদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৩০১ কোটি ডলার। এর পর কিছুটা কমলেও ২০১৭ সালের ৩১ অক্টোবর, ২ নভেম্বর ও ২৮ ডিসেম্বর আবার ৩৩ বিলিয়ন ডলারে ফেরে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা বলছেন, এখন বৈধপথে রেমিট্যান্স আসছে। এ ছাড়া আমদানি ব্যয়ের চাপ কম, দাতা সংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ ও জাইকার বৈদেশিক ঋণসহায়তা ও বিশ্ব সংস্থার অনুদানের কারণে রিজার্ভ বেড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button