ইকোবিজ

বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে আবারো স্বর্ণের দাম বাড়তে শুরু করেছে। স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে দাম বেড়েছে আরেক মূল্যবান ধাতু রুপার।

ইউরোপে দ্বিতীয় ধাপে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় গত এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে এক দশমিক ৫৯ শতাংশ। এর মধ্যে সপ্তাহের শেষ দিন শুক্রবার বেড়েছে এক দশমিক ৮৯ শতাংশ। এতে আবারো আউন্সপ্রতি স্বর্ণের দাম এক হাজার ৯০০ ডলার ছাড়িয়েছে।

শুক্রবার রুপার দাম বেড়েছে চার দশমিক ৮৬ শতাংশ। এতে সপ্তাহজুড়ে এই ধাতুটির দাম বাড়ল পাঁচ দশমিক ৪১ শতাংশ।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় চলতি সপ্তাহেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে পারে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে আগামীকাল সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button