অন্য খবর
বেসরকারি টেলিভিশনের আরও এক সাংবাদিক করোনায় আক্রান্ত

বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু এই সাংবাদিক নয়, তার পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত। ওই সাংবাদিক এবং তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই চ্যানেলের একাধিক সাংবাদিক এ তথ্য জানান। বিকেল পৌনে ৫টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।
এর আগে অন্য আরেকটি টেলিভিশন চ্যানেলের এক সংবাদকর্মী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ওই চ্যানেলের ক্যামেরা পার্সনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর প্রতিষ্ঠানের ৪৭ সহকর্মীকে ‘হোম কোয়ারেন্টাইন’-এ পাঠানো হয়েছে।



