বেবি বাম্প নিয়েই প্রচারণায় আলিয়া ভাট

এবার বেবি বাম্পসহ সবার সামনে এলেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট।
শনিবার (৬ আগস্ট) পাপারাজ্জিদের সামনে আসেন রণবীর ও আলিয়া।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী, অভিনেতা রণবীর কাপুরও।
ছবিতে দেখা যায়, স্বামীর বাহুবন্দি হয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। রণবীরের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি শার্ট, সঙ্গে কালো সানগ্লাস। অন্যদিকে আলিয়া পরেছেন বাদামি রঙের একটি শর্ট জামা।
আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে রণবীর ও আলিয়া জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। সেজন্য বেবি বাম্প নিয়েই প্রচারণায় হাজির হচ্ছেন আলিয়া।
অন্তঃসত্ত্বা অবস্থায়ই হলিউডের সিনেমার কাজ সেরে এসেছেন আলিয়া ভাট। ‘স্টোন অব হার্ট’ সিনেমায় তাকে দেখা যাবে হলিউড তারকা গ্যাল গ্যাডটের সঙ্গে। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়ার নতুন সিনেমা ‘ডার্লিংস’। এটির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হয়েছে তার।
গত ১৪ এপ্রিল বিয়ের দু’মাস পরই মা হওয়ার সুখবর দেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। গত ২৭ জুন সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ হয়।



