
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ, বুর্জ খলিফায় প্রদর্শিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অবস্থিত ২ হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির।
আগামী বুধবার (১৭ মার্চ) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার পুরোটা জুড়ে থাকবে বঙ্গবন্ধুর ছবি।
আরব আমিরাতের আজমান প্রদেশে এক ঘরোয়া অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর কমিউনিটি নেতাদের বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি জানিয়েছেন।
দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল জানান, ১৭ মার্চ দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটি মহানায়কের প্রতি আমাদের শ্রদ্ধা।



