বিশ্ব

বাংলাদেশি ডাক্তারকে সম্মান জানাতে যুক্তরাজ্যে বিলবোর্ড

বাংলাদেশি বংশোদ্ভুত ফারজানা হুসেইন যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসক (জিপি অব দ্য ইয়ার) মনোনীত হয়েছেন। এজন্য তাকে সম্মান জানাতে পিকাডেলী বিলবোর্ডে ছবি টানানো হয়েছে। যুক্তরাজ্যে প্রতিবছর জেনারেল প্র্যাকটিস এর জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।

পূর্ব লন্ডনের নিউহ্যামে বসবাসকারী ফারজানা হুসেইন গত ১৮ বছর ধরে স্থানীয় পর্যায়ে এই খেতাব পেয়ে আসছিলেন। এবার তিনি জাতীয় পর্যায়েও জিপি বা বর্ষসেরা চিকিৎসক মনোনীত হলেন। পুরস্কারটি প্রদান করেছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিষয়ক সংস্থা দ্য ন্যাশনাল হেলথ সার্ভিস।

ফারজানা হুসেইন গত ৩ বছরে তিনি নিউহ্যামের স্থানীয় চিকিৎসা কমিটিতে ছিলেন। সেইসঙ্গে নিউহ্যামের জেনারেল প্র্যাকটিস ফেডারেশন এর বোর্ড ডিরেক্টর। এছাড়া ফারজানা হুসেইন যুক্তরাজ্যের এনএপিসি’র কাউন্সিল সদস্য।

সম্প্রতি তিনি প্রাথমিক কেয়ার নেটওয়ার্কের জন্য একজন ক্লিনিকাল পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন। খবর জেনারেল প্র্যাকটিস অ্যাওয়ার্ডস।

Related Articles

Leave a Reply

Back to top button