স্পোর্টেইনমেন্ট

ম্যারাডোনাকে মৃত্যুর আগে চিকিৎসা না দিয়ে ১২ ঘণ্টা ফেলে রাখা হয় !

ফুটবল বিশ্বের ‘ঈশ্বর’ খ্যাত ডিয়েগো ম্যারাডোনাকে মৃত্যুর আগে কোনও ধরনের চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয়েছিল। এবং তার গুরুতর অসুস্থ অবস্থায়ও অ্যাম্বুলেন্স আসে অনেক দেরি করে। এ অভিযোগগুলো করেছে ম্যারাডোনার আইনজীবী ও বন্ধু ম্যাটিস মোরলা।

বৃহস্পতিবারই যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এ সংবাদ প্রকাশ করে।

খবরে বলা হয়, মোরলার অভিযোগ- ম্যারাডোনার মৃত্যুর দিন (বুধবার) তাকে ১২ ঘণ্টা কোনও চিকিৎসা দেয়া হয়নি। তিনি যখন খুব অসুস্থ বোধ করছিলেন তখনও অ্যাম্বুলেন্স আসে প্রায় ৩০ মিনিট দেরি করে। দু’সপ্তাহ আগেই এই কিংবদন্তি ফুটবল তারকার ব্রেইন সার্জারি করা হয়েছিল।

তবে মরদেহের ময়নাতদন্ত রিপোর্টে জানানো হয়েছে, হৃদরোগেই ম্যারাডোনা মারা গেছেন। ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বেল্লা ভিস্তায় বাবা-মায়ের সমাধির পাশেই সমাহিত করা হয় ‘হ্যান্ড অব গড’ খ্যাত এই ফুটবল যাদুকরকে।

Related Articles

Leave a Reply

Back to top button