মাদক কেলেঙ্কারিতে দীপিকা, শ্রদ্ধা ও সারাকে জিজ্ঞাসাবাদ

সুশান্ত সিং রাজপুতের আত্নহত্যা নিয়ে তদন্তে নেমে বেরিয়ে এসেছে মাদক সংশ্লিষ্ট অনেক ঘটনা। আর এরপরই মাদক সঙ্গে সংশ্লিষ্টটায় বেরিয়ে আসে বলিউডের অনেক তারকার নাম। যা নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনসিবি)।
সেই তদন্তের ধারাবাহিকতায়ই শনিবার এনসিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে।
এনসিবির সূত্রে জানানো হয়েছে, সেপ্টেম্বরের ৬ থেকে ৯ তারিখের মধ্যে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী রিয়া চক্রবর্তী জিজ্ঞাসাবাদের সময় সারা আলি খান, রাকুল প্রীত সিং ও সিমোন খামবাট্টার নাম উল্লেখ করেন। পরবর্তীতে মাদক কেলেঙ্কারিতে নাম জড়ায় দীপিকারও।
গত ১৪ জুন মুম্বাইয়ের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ৩৪ বছর বয়সী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর গত ৯ সেপ্টেম্বর সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।



