বিশ্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পুতুলে পরিণত হয়েছে: ট্রাম্প

শুক্রবার (৮ মে) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি চীনের পুতুলে পরিণত হয়েছে। চীন যা করছে, তাই তাদের কাছে ঠিক মনে হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট চীন থেকে করোনা ছড়ানোর ব্যাপারে বলেন, আমি মনে করি না, এটি সচেতনভাবে করা হয়েছে। কিন্তু হয়ত অযোগ্যতার কারণে হয়েছে। ভাইরাসটি হয়ত অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়েছে এবং তারা জানতো কীভাবে বিষয়টি নিয়ে কথা বলবে। তারা চীনকে সহযোগিতা করতে চেয়েছিলেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা করতে দেয়নি।

ট্রাম্প বলেছেন, আপনারা জানেন, আমরা প্রতি বছর ডব্লিউএইচওকে প্রায় ৫০০ মিলিয়ন ডলার দেই। শিগগিরই আমি একটি ঘোষণা দিতে যাচ্ছি। কারণ, তারা চীনের পুতুলে পরিণত হয়েছে। চীন যা করে তাদের কাছে সব ঠিক। অথচ চীনের কাছ থেকে তারা মাত্র ৩৮ মিলিয়ন ডলার পায়। এরপরও চীন তাদের বলে দেয় কী করতে হবে। এটা হতে পারে না।

যদিও মার্কিন দাবি অস্বীকার করে চীন বলছে, মহামারি থেকে মানুষের নজর সরাতে যুক্তরাষ্ট্র এমনটা করছে। কারণ সামনে রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিততেই এমনটা করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button