অন্য খবর

বিমানবন্দরে ছেলের ছবি না তোলার অনুরোধ সোনমের

বিমানবন্দরে ছেলে ‘বায়ু’র ছবি না তোলার জন্য ফটোগ্রাফারদের হাতজোড় করে অনুরোধ করলেন অভিনেত্রী সোনম কাপুর।

সোনম বলেন, আমার ছেলে বায়ু আসছে, আপনাদের সবাইকে অনুরোধ করছি, প্লিজ কেউ ওর ছবি তুলবেন না।

সম্প্রতি বাবা অনিল কাপুরের ৬৬তম জন্মদিন উদযাপন শেষে লন্ডন ফেরার পথে বিমানবন্দরে ধরা পড়েন পাপরাজ্জিদের ক্যামেরায় সোনম। তখনি তাদের অনুরোধ করেন ছেলের ছবি না তোলার।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে পুত্রসন্তানের মা হওয়ার পর থেকে পরিবারকেই সময় দিচ্ছেন সোনম। শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করে বর্তমানে লন্ডনেই বসবাস করছেন এই অভিনেত্রী। তবে প্রায়ই মুম্বাই যাতায়েত করেন তিনি। সম্প্রতি অনিল কাপুরের ৬৬তম জন্মদিন উপলক্ষ্যে মুম্বাই গিয়েছিলেন সোনম। পরিবারের সঙ্গে উদাযাপন করেন বাবার জন্মদিন।

Related Articles

Leave a Reply

Back to top button