বাংলাদেশ

পাপুল ও স্ত্রী-মেয়ের অর্থপাচার: কেন্দ্রীয় ব্যাংকের নথি তলব

কাজী সহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী-কন্যার মানিলন্ডারিং নিয়ে, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আরেফিন আহসান মিঞা স্বাক্ষরিত সমস্ত নথি তলব করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেসঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্যে আগামী ২৪ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত। নথিতে আরেক তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মশিউর রহমানের স্বাক্ষর নেই কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।

আদালতে এদিন দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

গত ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষতি আসনের এমপি সেলিনা, মেয়ে ওয়াফা ইসলাম এবং শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া সাংসদ শহিদ ইসলাম পাপুল বর্তমানে কুয়েতের কারাগারে আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button