বাংলাদেশ

বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে তাদের গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ বলেন, মঙ্গলবার রাতে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাস ও কাঁঠালবাগান এলাকা থেকে আলালকে গ্রেপ্তার করা হয়। জানান, পুলিশ হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

এর আগে, গত রোববার (২৯ অক্টোবর) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সরকার পতনের একদফা দাবি আদায়ে ওইদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। পরে গত শনিবার প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় তাকে গ্রপ্তার দেখিয়ে গত রোববার রাতে কারাগারে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button