ভূরাজনীতি

করোনায় বিএনপি নেতা খন্দকার আহমেদের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ মারা গেছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (২০ মার্চ) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে মারা গেছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, বিএনপি পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য, জি- নাইন এর সদস্য এবং গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ রাত ১২টা ১৫ মিনিটে মারা গেছেন। খন্দকার আহমেদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Related Articles

Leave a Reply

Back to top button