ফলোআপ

মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে চার্জশিট

নায়িকা পরীমণিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে সিআইডি।

সোমবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।
চার্জশিটে পরীমণি ছাড়াও আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীকে আসামি করা হয়েছে।

এর আগে আদালত, গত ২৮ সেপ্টম্বর পরীমণিকে তার হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ জব্দ ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, গত ৩১ আগস্ট শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করলে পরদিন (১ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত পান পরীমণি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, রাজধানীর বনানীর বাসায় অভিযান চালানোর পর পরীমণিকে বাসা থেকে আটক করে গত ৪ আগস্ট।

Related Articles

Leave a Reply

Back to top button