বাংলাদেশ

উদ্ধারকারী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পোস্তগোলা ব্রিজ

ঢাকার সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পোস্তগোলার বুড়িগঙ্গা সেতু।

এ কারণে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান।

তিনি বলেন, সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। বিকেলে বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সেতুর যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-মাওয়া সড়কের এক পাশও বন্ধ করে দেয়া হয়েছে। বুড়িগঙ্গা সেতু-১ বন্ধ হলেও বাবুবাজারের সেতু দিয়ে মাওয়া অভিমুখে চলাচল করা যাচ্ছে।

সড়ক ও জনপথের কর্মকর্তারা জানান, সেতুর গার্ডারের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী জাহাজের মাস্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে চেয়েছিল। সে কারণে সেতুর সাথে ধাক্কা লাগে।

Related Articles

Leave a Reply

Back to top button