বাংলাদেশভূরাজনীতি

বাহাউদ্দীন নাছিমের মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের মা কাজী নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাসপাতালে ৮০ বছর বয়সে নূরজাহান বেগমের মৃত্যু সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর মা কাজী নুরজাহান বেগম আজ ০২ অক্টোবর ২০২০ তারিখ সকাল ৭ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তিনি ৬ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button