বাংলাদেশ

করোনায় রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যু

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। অধ্যাপক আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই তার নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়।

শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আবদুল হাই সিএমএইচে মৃত্যুবরণ করেন। তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button