বাংলাদেশ

বাংলাদেশ-তুরস্কের সম্পর্ক অভিন্ন বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরনো এবং অভিন্ন বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সচিবালয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।

এছাড়া অর্থনীতি, অবকাঠামো, কর্মসংস্থান ও সাংস্কৃতিক ক্ষেত্রে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এগিয়ে নেওয়ার আরো সুযোগ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি ও কোভিড পরিস্থিতি মোকাবিলাসহ সামাজিক খাতের উন্নয়নে তুরস্ক সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
রাষ্ট্রদূত জানান, ২০১৮ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে তুরস্কজুড়ে অনেক ভাস্কর্য রয়েছে। কিন্তু এ নিয়ে তুরস্কে কোনো ভিন্নমত কিংবা বিতর্ক নেই।

Related Articles

Leave a Reply

Back to top button